অনুমতি ছাড়া কলেজছাত্রীর ছবি তোলায় জরিমানা

এস এম সামছুর রহমান, বাগেরহাট
১০ জুলাই ২০১৯, ২৩:৩৪আপডেট : ১০ জুলাই ২০১৯, ২৩:৩৮

রমজান আলী বাগেরহাটের চিতলমারীতে অনুমতি ছাড়া কলেজছাত্রীর ছবি তোলার অপরাধে এক তরুণকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম রমজান আলী (১৯)। বুধবার (১০ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম এই রায় দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েদের সুরক্ষার ব্যাপারে সরকার অঙ্গীকারাবদ্ধ। আইন অনুযায়ী যে কারও অনুমতি ছাড়া ছবি তোলা নিষেধ। তাই আইনকে সমুন্নত রাখতে ওই তরুণকে শাস্তি দেওয়া হয়েছে। এসময় তার মোবাইল ফোনটিও ভেঙ্গে ফেলা হয়।’
চিতলমারী থানার পরিদর্শক মো. ইকরাম হোসেন বলেন, ‘চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের দুই ছাত্রী কলেজের সামনে থেকে ওই ইজিবাইকে ওঠেন। পথে ইজিবাইক চালক তাদের ছবি তোলেন। বিষয়টি বুঝতে পেরে দুই ছাত্রী থানায় অভিযোগ করে। তাৎক্ষণিকভাবে রমজান আলীকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।’
চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল মিয়া জানান, তাৎক্ষণিকভাবে এই সাজার ফলে ইভটিজাররা ভয় পাবে। এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।

রমজান আলী ইজিবাইক চালক ও কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের বজলু কাজীর ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম