মোরেলগঞ্জে ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতা বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১২:২৭আপডেট : ১১ জুলাই ২০১৯, ১২:৩৭

ছাত্রলীগ নেতাকে বাহিষ্কার করে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫০ পিস ইয়বাসহ র‌্যাবের হাতে আটক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে মোস্তাক বিল্লাহ রুপমকে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।’

এবিষয়ে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন বুধবার রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদককে জানান, ইয়াবাসহ আটকের পর গঠনতান্ত্রির প্রক্রিয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের জবাব না পেয়ে বুধবার রাতে তাকে বহিষ্কার করা হয়।

তিনি আরও বলেন, ‘বাগেরহাট জেলা ছাত্রলীগ সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার। কারও ব্যক্তিগত ও অনৈতিক কার্যকলাপের দায় কখনও বাগেরহাট জেলা ছাত্রলীগ নেবে না।

প্রসংগত, সোমবার (৮ জুলাই) বিকালে মোরেলগঞ্জ সদর বাজারের রহিমা মোমোরিয়াল হাসপাতালে র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ পৌর সদরের আব্দুল কাদের ফরাজীর ছেলে ও মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইব্রাহিম ফরাজী (২৯) ও গোয়াল বাড়িয়া গ্রামের লাভলু শেখের ছেলে নাইম শেখকে (১৮) আটক করে। ওই  হাসপাতলে দীর্ঘদিন ধরে  চিকিৎসা সেবার নামে মাদক ব্যবসা চলছিল বলে দাবি করেন অভিযানে অংশ নেওয়া র‌্যাব কর্মকর্তারা । আটক ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজী এই হাসপাতালের একজন শেয়ার মালিক ও পরিচালক।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক