যশোর বোর্ডের মধ্যে খুলনায় পাসের হার বেশি

খুলনা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৪:০৮আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৪:১৮

খুলনা

এবার এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের মধ্যে পাসের দিক থেকে শীর্ষে আছে খুলনা জেলা। এ বছর খুলনার ১০১টি কলেজ থেকে ২৪ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২০ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। খুলনায় পাসের হার ৮৩ দশমিক ২৫ শতাংশ।

গত বছর খুলনার ৯৯টি কলেজ থেকে ২০ হাজার ৪২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে পাস করেছিল ১৩ হাজার ৯৮০ জন শিক্ষার্থী। পাশের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

কলেজগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত বছর বোর্ডে শীর্ষে অবস্থান করা কলেজগুলো এবারও ভালো ফলাফল করেছে। তবে পাশের হার ও জিপিএ-৫ পাওয়ার হার গতবারের চেয়ে কমেছে। খুলনা সরকারি সিটি কলেজ, খুলনা পাবলিক কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, পাইওনিয়ার সরকারি বালিকা মহাবিদ্যালয়, এমসিএসকে অন্যান্য বারের মতো সেরা তালিকায় রয়েছে।

নতুন কলেজ হিসেবে এবার তুলনামূলক ভালো করেছে জেলা প্রশাসন পরিচালিত খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে এবারই প্রথম ৪৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এ প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন। এ পেয়েছে ৩০ জন শিক্ষার্থী।

ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার (এমসিএসকে) ক্যাডেটরা ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৮৪ জন ক্যাডেটের (বয়েজ ক্যাডেট ৪৬ জন এবং গালর্স ক্যাডেট ৩৮ জন) মধ্যে ৬৯ জন জিপিএ-৫ এবং ১৫ জন এ গ্রেড পেয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম