মেহেরপুরে ‘গোলাগুলি’তে ১২ মামলার আসামি নিহত

মেহেরপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ০৯:৪০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৯:৫৪

  মেহেরপুর মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে গোলাগুলিতে হামিদুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২২ জুলাই) রাত ৩টার দিকে গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামিদুলের নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, গোভিপুর গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্য গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সহযোগিতায় মাথাভাঙ্গা মোড়ে গুলিবৃদ্ধ হামিদুলের মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান,দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ভাগাভাগি নিয়ে দু’পক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম