কুষ্টিয়ায় গৃহকর্মী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ১৮:১৮আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৮:২৬

আদালত

কুষ্টিয়ায় গৃহকর্মী রেখা খাতুন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো– দৌলতপুর উপজেলার মইশাডাঙ্গা গ্রামের মৃত নজের আলীর ছেলে হাসেম সরদার (৪৫) এবং শিতলাইপাড়া গ্রামের মৃত লস্কর মালিথার দুই ছেলে মোফাজ্জেল হোসেন ওরফে মুফাজ (৭০) ও আকরামুল হক ওরফে আকেম (৪০)।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় শিতলীপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের বাড়িতে গৃহকর্মী রেখা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশে সরিষা খেতে ফেলে রাখা হয়। পরদিন নিহতের বাবা রুস্তম আলী দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৯ মে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আর দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত ওই রায় দেন।

পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম