চৌগাছায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবনা

যশোর প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ১৭:২৬আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৭:৩২

সংসদ সদস্য নাসির উদ্দিনের সঙ্গে যশোরের সাংবাদিক নেতারা যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মে.জে. (অব.) ডা. নাসির উদ্দিন। শনিবার (২৭ জুলাই) যশোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্য বলেন, ‘রেল যোগাযোগকে সর্বাধুনিক করতে যশোর রেলস্টেশন সম্প্রসারণ এবং যশোর-বেনাপোল রুটকে ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচলের উপযোগী করতে সরকার পদক্ষেপ নিয়েছে। পদ্মা সেতু সম্পন্ন হওয়ার পর ঢাকা-ফরিদপুর-যশোর হয়ে ট্রেন যোগাযোগ কলকাতা পর্যন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।’

ডা. নাসির উদ্দিন বলেন, ‘আমার নির্বাচনি এলাকা চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ইত্যাদি নির্মাণে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটি উন্নয়ন কাজ যেন জবাবদিহিতার মাধ্যমে সম্পন্ন করা যায়; সে লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও উপজেলা সদরে অভিযোগ বাক্স স্থাপন করা হবে।’

যশোর-২ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ‘ইতোমধ্যে ঝিকরগাছার গদখালি এলাকায় ৩৫০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। যেখানে অর্থনৈতিক এলাকা তৈরি করা হবে। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। একইসঙ্গে যশোর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে।’

প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন—প্রেস ক্লাবের সম্পাদক আহসান কবীর, সরোয়ার হোসেন, তৌহিদ জামান, রিমন খাঁন, এইচআর তুহিন প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি