ভোমরায় এখন রাতে ফেলা হচ্ছে পচা পেঁয়াজ

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
২৮ জুলাই ২০১৯, ১৫:১৭আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৬:০১

পচা পেঁয়াজের ঝাঁজে মরছে গাছ সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের নবাতকাটি এলাকায় সড়কের পাশে গাছের গোড়ায় এখনও পচা পেঁয়াজ ফেলা বন্ধ হয়নি। এখন ফেলা হচ্ছে রাতে। এ নিয়ে বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের তৎপরায় পচা পেঁয়াজ ফেলা আগের তুলনায় কমেছে বলে দাবি করেছে প্রশাসন। স্থানীয়দের দাবি, আগে পেঁয়াজ ফেলা হতো দিনে। এখন ফেলা হয় রাতে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি শতাধিক গাছ শুকিয়ে মারা গেছে। এ কাজ একবারে বন্ধ করা না গেলে এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

কলকাতা থেকে ভোমরা বন্দরের দূরত্ব কম হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে বেশি পেঁয়াজ আমদানি করে। ভারতীয় কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় নিম্নমানের পেঁয়াজ পাঠায়। এছাড়া দুই দেশের কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে কমিশন ব্যবসার আড়ালে ভোমরা স্থলবন্দরে প্রতিদিন শত শত টন ভারতীয় পচা পেঁয়াজ আসছে। আমদানি করা পেঁয়াজ কোনও গুদাম মালিকের কাছে বিক্রি করতে হয় বা নিজ দায়িত্বে গুদামে নিতে হয়। অনেকে পেঁয়াজ বিক্রি করতে না পেরে পচা পেঁয়াজ ভোমরা-সাতক্ষীরা মহাসড়কের পাশে ফেলে দেয়। এর ঝাঁজে মাটি ও পরিবেশ দূষণ হচ্ছে। এতে নবাতকাটি এলাকায় রাস্তার পাশের অনেক গাছ মারা গেছে এবং অনেক গাছ শুকিয়ে গেছে।

পচা পেঁয়াজের ঝাঁজে মরছে গাছ ভোমরা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আমির হামজা বলেন, ‘ভারতের নাসিক থেকে ভোমরা স্থলবন্দর পর্যন্ত প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এগুলো আনা হয়। সিরিয়াল সমস্যায় ৩/৪ দিন আটকে থাকে ট্রাকগুলো। সেক্ষেত্রে ভালো পেঁয়াজও প্রায় অর্ধেক পচে যায়। ভোমরা বন্দরে কোনও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বাধ্য হয়ে নবাতকাটি এলাকার গাছের গোড়ায় পচা পেঁয়াজ ফেলা হয়। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কোনও উদ্যোগও নেয় না।’

সরেজমিন দেখা গেছে, নবাতকাটি এলাকায় পচা পেঁয়াজের ঝাঁজে মাটি ও বায়ু দূষণ হয়ে গাছগুলোর আগা শুকিয়ে মারা যাচ্ছে। এর আগে শতাধিক গাছ মারা গেছে। এছাড়া নবাতকাটি প্রাইমারি স্কুল থেকে গাংনিয়া ব্রিজ এলাকা পর্যন্ত পচা পেঁয়াজের গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। চলাচলের সময় সবাইকে নাকে কাপড় চেপে চলতে হয়। অনেকে পচা পেঁয়াজের দুর্গন্ধে বমি করে। পচা পেঁয়াজের জন্য ওই এলাকায় ঠিকমতো ফসলও হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা আশার আলী বলেন, ‘বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদনের পরে কিছুদিন পেঁয়াজ ফেলা বন্ধ ছিল। তারপর আবারও যা তাই। আগে দিনে ফেলতো, এখন রাতে ফেলে। পচা পেঁয়াজের দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। পচা পেঁয়াজের কারণে এলাকার অনেকে অসুস্থ হয়ে পড়ছে। পচা পেঁয়াজের পানি যেসব কৃষকের গায়ে লাগছে, তাদের বিভিন্ন রোগ হচ্ছে। আমরা এটি বন্ধ করার দাবি জানাচ্ছি।’

রাস্তার পাশে ফেলা হচ্ছে পচা পেঁয়াজ ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সভাপতি আরাফাত হোসেন বলেন, ‘ভারত থেকে আমাদানি করা পেঁয়াজ পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। পাইকাররা যখন পেঁয়াজ ক্রয় করেন তখন বাছাই করে ভালো পেঁয়াজ নেন এবং খারাপটা বাদ দেন। এই বন্দরে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র ফেলা হয়। পেঁয়াজ ব্যবসায়ীদের অনুরোধ করবো তারা যেন পচা পেঁয়াজ নির্ধারিত স্থানে পুতে ফেলতে।’

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, ‘ভোমরা-সাতক্ষীরা সড়কের পাশে পচা পেঁয়াজ ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে এবং মাটি নষ্ট হয়ে গাছ মরে যাচ্ছে। এই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটা বন্ধ করা আমাদের একার পক্ষে সম্ভব নয়। এটা জনসচেতনার বিষয়। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টকে পচা পেঁয়াজ যত্রতত্র না ফেলে পৌরসভার ভেতরে নির্ধারিত জায়গায় ফেলার আহ্বান জানাবো। বন্দরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার বিষেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’

রাস্তার পাশে ফেলা হচ্ছে পচা পেঁয়াজ সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দিবাশিষ চৌধুরী বলেন, ‘সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখেছি এক কিলোমিটার এলাকায় পচা পেঁয়াজ ফেলার দৃশ্য। এটা ফেলার কারণে অনেক গাছ মারা গেছে। ভোমরার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। এরপরও এই এলাকায় পচা পেঁয়াজ ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে।’

এ সংক্রান্ত খবর:

ভোমরায় পচা পেঁয়াজের ঝাঁজে মরছে গাছ!

 

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম