স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ১৪:৪০আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৪:৪০

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামী বিজন মণ্ডলকে (৪৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের জনাকীর্ণ আদালতে এ আদেশ দেওয়া হয়। এ সময় আসামি উপস্থিত ছিলেন। বিজন আশাশুনি উপজেলার গোয়ালডাঙা গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালে আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের অনিল কৃষ্ণ মণ্ডলের মেয়ে কঙ্কাবতী মণ্ডলের(৪০) সঙ্গে একই উপজেলার বিজনের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর প্রতিবেশী দীপক মণ্ডলের স্ত্রী সন্ধ্যা রানীর সঙ্গে বিজনের সম্পর্ক গড়ে ওঠে।

এতে প্রতিবাদ করায় কঙ্কাবতীর সঙ্গে বিজনের প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এরই জের ধরে ২০১৭ সালের ১০ জুন রাত ১১টার দিকে বিজন তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেলে কঙ্কাবতী। পরে গলায় ফাঁস লাগিয়ে তাকে শ্বাসরোধ হত্যা করে বিজন। কঙ্কাবতীর লাশ বাড়ির পাশের পুকুর পাড়ে বাথরুমের সামনে আম গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে বিজন ও তার পরিবারের সদস্যরা।

খবর পেয়ে ১১ জুন সকালে বিজনের বাড়িতে যেয়ে কঙ্কাবতীর রক্তাক্ত লাশ দেখতে পান বাবা অনিল কৃষ্ণ ও স্বজনরা। একপর্যায়ে গ্রামবাসীর সামনে বিজন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের বাবা অনিল বাদী হয়ে ওই বছরের ১১ জুন রাতে বিজনসহ অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

১২ জুন বিজন সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. জাহিদ হোসেনের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন বিজন। মামলার তদন্তকারী কর্মকর্তা আশাশুনি থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর এজাহারভুক্ত বিজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার নয়জন সাক্ষীর জবানবন্দি ও নথি পর্যালোচনা শেষে আসামি বিজনের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার বিষয় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক শেখ মফিজুর রহমান তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাড. এসএম হায়দার আলীসহ কয়েকজন আইনজীবী।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জজ কোর্টের পিপি অ্যাড. তপন কুমার দাস।

/এআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম