জমি নিয়ে বিরোধে চাচার হাতে ভাতিজা খুন

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ০৪:৪০আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৫:০৪

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জেরে আলফাজ হোসেন (৩০) নামে এক ট্রলি চালককে কুপিয়ে হত্যা করেছে তার চাচাসহ কয়েকজন। মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১১টায় উপজেলার দক্ষিণ সোনবাড়িয়ায় এ ঘটনা ঘটে। নিহত আলফাজ ওই এলাকার শাহাদ আলীর ছেলে।

অভিযুক্তরা হলেন—নিহতের চাচা সলেমান গাজী, ইসমাইল ও গণি এবং সলেমানের ভাতিজা নাজমুল।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ চলছিল আলফাজের। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১১টায় চাচা সলেমান গাজীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সলেমানসহ অন্যরা সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আলফাজকে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে তাকে রেফার করা হয়। সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনীর-উল-গীয়াস বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয়েছে আলফাজকে। এই ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে। ’



 

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী