চুয়াডাঙ্গার চার পৌরসভায় ১৯ দিন সেবা বন্ধ, ভোগান্তি চরমে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৯, ১৯:০০আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৯:০৮

চুয়াডাঙ্গা পৌরসভার গেটে তালা ঝুলিয়ে রাখা হয় সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে টানা ১৯ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এদের মধ্যে চুয়াডাঙ্গার চারটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। ফলে গত ১৯ দিন ধরে এই জেলার সব পৌরসভায় নাগরিক সেবা প্রায় বন্ধ রয়েছে। 

চুয়াডাঙ্গার চারটি পৌরসভা হলো চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর। পৌরসভাগুলো ঘুরে দেখা গেছে, নাগরিক সনদ, খাজনা, লাইসেন্স, টিকাদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সব ধরনের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগীরা বলছেন, দিনের পর দিন আন্দোলনের ফলে পৌরসভার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পৌরবাসী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। কর্মকর্তা-কর্মচারীরা না থাকায় কোনও কাজই ঠিক মতো হচ্ছে না। পৌর এলাকায় আবর্জনার স্তুপ সৃষ্টি হয়েছে। জমে থাকা ময়লা পচে দুর্গন্ধ সৃষ্টি করছে। পৌরবাসী নাগরিক সনদসহ বিভিন্ন সনদ না পেয়ে পড়েছেন চরম বিপাকে।
বৃহস্পতিবার দর্শনা পৌরসভায় গিয়ে দেখা গেছে, পৌরসভায় ভুক্তভোগী নাগরিকেরা যাচ্ছেন। কিন্তু সেখানে কোনও কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে কাজ করতে পারছেন না। মাঝে মধ্যে মেয়র-কাউন্সিলদের দেখা মিললেও তাতে কোনও কাজ হচ্ছে না।
জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘এই পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে রয়েছেন। তাদের আন্দোলন কতদিন ধরে চলবে তা অনির্দিষ্ট। আমার কাছে যারা আসছেন তাদের সাধ্য মতো নাগরিক সুবিধা দেওয়ার চেষ্টা করছি।’
পৌর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবি মেনে নেওয়া হোক। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পাওয়ার দাবি যৌক্তিক।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম