শতকোটি টাকা পাচার: এবার নিউ বসুন্ধরার চেয়ারম্যান আনিস কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৯, ২২:৪০আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২২:৫৫

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের কার্যালয় (ছবি– প্রতিনিধি)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১০ কোটি টাকা পাচারের মামলায় বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদারের পর এবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিসুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকার এ নির্দেশ দেন। দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী মিলন কুমার ব্যানার্জী জানান, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আনিসুর রহমান। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আনিসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কঠোর নিরাপত্তায় পুলিশ তাকে কারাগারে পাঠায়।

এর আগে গত ১৫ জুলাই নিউ বসুন্ধরার এমডি আব্দুল মান্নান তালুকদার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ মে বাগেরহাট সদর মডেল থানায় দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. শাওন মিয়া বাদী হয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের এমডি আব্দুল মান্নান তালুকদার ও এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে ১১০ কোটি টাকা পাচারের অভিযোগে একটি মামলা করেন।

আরও পড়ুন:

সাবেক পিয়ন চার হাজার কোটি টাকার মালিক!

'আমি ১৫-২০ কোটি টাকার সম্পদের মালিক, তাও দান করার ফলে কমে গেছে'

অর্থপাচার মামলায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের এমডি মান্নান কারাগারে

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম