‘আল্লাহর দান’ এর দাম ৮ লাখ টাকা

খুলনা প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ০৯:০২আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৯:১৬

আল্লাহর দান ষাঁড়টি খুলনার জোড়াগেট পশুর হাটে ‘আল্লাহর দান’ নামে একটি গরু ওঠেছে। মঙ্গলবার (৬ আগস্ট) গরুটি হাটে আনা হয়। ২০ মণ ওজনের গরুটির দাম ৮ লাখ টাকা হেঁকেছেন এর মালিক গিয়াস শেখ।

গিয়াসের ছোট ভাই মিলন শেখ জানান, ৯ মাস আগে কালিয়া থেকেই গরুটি কেনের তারা। তখন এর ওজন ছিল ৮-১০ মণ। এরপর তারা সরিষা ও তুলার খৈল, গমের ভুষি, চালের কুড়ো, চাল ও খুদ, চিটা গুড়, খড়, ঘাসসহ স্বাভাবিক খাবারই খাইয়েছেন। দৈনিক ১৫ কেজির খাবার দেওয়া হয় গরুটিকে। ফলে ৯ মাস পর গরুটির ওজন দাঁড়িয়েছে ২০ মণে। গরুটি ৮ লাখ টাকায় বিক্রির নিয়ত করেছেন তারা।

আল্লাহর দান ষাঁড়টি তিনি বলেন, ২০ মণে ৮০০ কেজি মাংস আসে। যা কেজি হিসেবে হাজার টাকা পড়বে গড়ে। ছোট গরুর মাংসই এখন ৬০০ টাকা হয়ে গেছে। আর ২০ মণ ওজনের গরুর মাংসে স্বাদেও ভিন্নতা আসে। ‘আল্লাহর দান’ গরুটি বিশেষভাবে ও প্রাকৃতিক খাবার দিয়েই লালন-পালন করা হয়েছে। এক্ষেত্রে কোনও ধরনের ওষুধ ব্যবহার করা হয়নি। তাই এর মাংসের স্বাদ ভালো হবে।

মঙ্গলবার বিকালে জোড়াগেট কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ হাটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এজন্য দুপুর থেকেই এ হাটে গরু উঠতে শুরু করেছে। এ হাটটিতে খুলনা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা বাছাই করা গরু নিয়ে আসেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম