যশোরে বাড়ছে ডেঙ্গু রোগী, আরও ১৭ জন হাসপাতালে ভর্তি

যশোর প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ১২:৩৮আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১২:৫২

যশোর সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা যশোরে প্রতিদিনিই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বুধবার (৭ আগস্ট) যশোর জেনারেল হাসপাতালে আরও ১৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন ৮০ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় ২৬৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ১৮২ জন। এর ১০২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন,ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পৃথক পুরুষ ওয়ার্ড ঘোষণা করা হয়েছে এবং নারী ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। এর পাশাপাশি সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে প্যাথলজি বিভাগ ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সরকারের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সহযোগিতা অব্যাহত থাকায় ডেঙ্গু পরীক্ষার এনএস-১ কিট সরবরাহ স্বাভাবিক রয়েছে।চাপ সামলাতে তেমন কোনও প্রতিবন্ধকতা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম