খুলনা বিভাগে আরও ১৪৮ ডেঙ্গু রোগী শনাক্ত

খুলনা প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ২১:০০আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:০৪

ডেঙ্গু রোগী (ফাইল ছবি)

খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে আরও ১৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এপর্যন্ত এ বিভাগে একহাজার ২৮৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

এ ব্যাপারে খুলনা স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার বলেন, ‘বুধবার বেলা ১১টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ১৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে যশোরে ৩৭ জন, খুলনায় ৩৬ জন, কুষ্টিয়ায় ২২ জন, ঝিনাইদহে ১৫ জন, নড়াইলে ১১ জন, মেহেরপুরে ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন, সাতক্ষীরায় ১৩ জন, বাগেরহাটে ৪ জন ও মাগুরায় ৪ জন আক্রান্ত হয়েছে।

তিনি আরও জানান, এপর্যন্ত একহাজার ২৮৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যশোরে ৩১০ জন, খুলনায় ২৯৬ জন (৩ জন মৃত), কুষ্টিয়ায় ২১৬ জন, ঝিনাইদহে ১০৬ জন, সাতক্ষীরায় ১০৪ জন, মাগুরায় ৬৫ জন (একজন মৃত), চুয়াডাঙ্গায় ৪৬ জন, নড়াইলে ৬২ জন (একজন মৃত), বাগেরহাটে ৩৯ জন ও মেহেরপুরে ৪২ জন আক্রান্ত হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম