টানা ৮ দিনের ছুটিতে ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ১৯:৩০আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৯:৩৯

ভোমরা স্থলবন্দর

জাতীয় শোক দিবসসহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। এসময় বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে; তবে বন্দর দিয়ে মানুষ পারাপার (ইমিগ্রেশন চেকপোস্ট) স্বাভাবিক থাকবে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এইচএম আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এইচএম আরাফাত বলেন, ‘আজ শুক্রবার (৯ আগস্ট) সাপ্তাহিক সরকারি ছুটির দিন সব আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ। আর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (১০ আগস্ট) থেকে ১৪ আগস্ট পর্যন্ত এ বন্দর বন্ধ থাকবে। এ ছাড়া, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট ও সাপ্তাহিক ছুটি হওয়ায় এর পরদিন ১৬ আগস্টও বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।’ ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।

/এমএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম