কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নারীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১৭:৪০আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৭:৪১

খাদে পড়া বাস কুষ্টিয়ার মিরপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। তার নাম হোসনে আরা বেগম (৪৫)। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের আমবাড়িয়া ইউনিয়নের বালুচর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করে জানান, হোসনে আরা বেগম উপজেলার কুর্শা ইউনিয়নের হাউসপুর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী। শুক্রবার দুপুরের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিল। আমবাড়িয়া ইউনিয়নের বালুচর মোড় নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে উল্টে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসে থাকা ওই নারীর মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ওই নারী ও আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের