পালিত মহিষের শিংয়ের আঘাতে প্রাণ গেলো মালিকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ১৬:৪৮আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৭:২২

মহিষ (ছবি সংগৃহীত) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়লগাছি গ্রামে পালিত মহিষের শিংয়ের আঘাতে শহিদুল ইসলাম (৬৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শহিদুল উপজেলার কুড়ুলগাছি গ্রামের খোরশেদ আলীর ছেলে।

কুড়লগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ইনু জানান, দুপুরে প্রতিদিনের মতো শহিদুল তার নিজের পালিত মহিষ নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করাতে যায়। গোসল শেষে ফেরার পথে ইউনিয়ন পরিষদের কাছে অপর এক মহিষের সঙ্গে শহিদুলের মহিষের লড়াই বাধে। এসময় হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে শহিদুলের পালিত মহিষ শিং দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অবশ্য দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ঘটনাটি তার জানা নেই। তিনি এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী