বাবা-মায়ের অভিযোগে মাদকসেবী সন্তানের কারাদণ্ড

যশোর প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ২২:৩৯আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২২:৪১

রতন আলী যশোরের চৌগাছায় মাদক সেবনের দায়ে এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম রতন আলী (৩০)। বুধবার (২৮ আগস্ট) দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম এই দণ্ড দেন।

ইউএনও জানান, রতন জগন্নাথপুরে নিজবাড়িতে নিয়মিত গাঁজা সেবন করে বাবা-মাকে মারধর করতো। তারা এ বিষয়ে আগেও অভিযোগ দেন। আজ দুপুরেও বাড়িতে বসে গাঁজা সেবনকালে তার বাবা-মা খবর দেন। পুলিশ সেখানে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৪২ (১) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করেন।

রতন চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী