বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৯, ১৭:৫০আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৮:০২

গ্রেফতার

ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশনে আবু রায়হান জিন্নাতুল আলম (৪০) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পার হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

আবু রায়হান জিন্নাতুল আলম রংপুরের পীরগঞ্জ থানার বাস পুকুরিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ‘আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিল, হত্যা মামলার আসামি আবু রায়হান জিন্নাতুল আলম চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাবে। সেজন্য ইমিগ্রেশন কাউন্টারে কর্মরত সব অফিসারদের সতর্ক করা হয়। বেলা সাড়ে ১১টায় আবু রায়হান জিন্নাতুল আলম ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দিলে যাচাইবাছাই করে তাকে গ্রেফতার করা হয়। তার নামে বগুড়ার কাহালু থানায় একটি হত্যা মামলা রুজু আছে।’

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন বলেন, ‘ইমিগ্রেশন পুলিশ আবু রায়হান জিন্নাতুল আলমকে থানায় হস্তান্তর করেছে। বগুড়ায় এই আসামিকে নেওয়ার জন্য বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছে সেখানকার পুলিশ। আসামি বর্তমানে বেনাপোল পোর্ট থানা হেফাজতে রয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম