যশোরে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

যশোর প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ১৬:১৫আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৬:২৯

যশোর জেনারেল হাসপাতাল যশোরে স্থানীয়ভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৬৯ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে বর্তমানে  চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত যশোর জেলায় এক হাজার ২৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন। যার মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৭, আটটি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৫ ও বেসরকারি হাসপাতালে ৩০ জন।

ডেঙ্গু আক্রান্তরা জানিয়েছেন, তারা সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাও ভালো পাচ্ছেন।

কর্তব্যরত নার্সরা জানিয়েছেন, রোগীর প্রচণ্ড চাপ। তারা ঠিকমতো চিকিৎসা চলছে। কোনও ধরনের সংকট নেই।

যশোর জেনারেল হাসপাতালের ডা. কাজল মল্লিক জানিয়েছেন, ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাড়িতে বসেও এর চিকিৎসা নেওয়া সম্ভব। কেবল রক্তের প্লাটিলেট কাউন্ট কম হলেই হাসপাতালে ভর্তি হতে হবে।

বাড়ির আশেপাশে মশার প্রজননস্থল যাতে তৈরি হতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম