যশোর জেনারেল হাসপাতালে টাকা ছাড়া মেলে না এমসি

তৌহিদ জামান, যশোর
০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৪

যশোর জেনারেল হাসপাতাল যশোর জেনারেল হাসপাতালে টাকা ছাড়া মেডিক্যাল সার্টিফিকেট (এমসি) আর পুলিশি মামলার রোগীদের নির্ভুল সনদ পাওয়া যায় না বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের ক্লার্ক মো. আসলাম ও জরুরি বিভাগের ইনচার্জ রতন সরকারের টাকা ছাড়া কাজ করেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। তবে দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেছেন, ‘তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা।’

যশোর কোতোয়ালি থানার বেশ কয়েকজন কর্মকর্তার অভিযোগ, হাসপাতালের ক্লার্ক আসলামের চাহিদা মতো টাকা না দেওয়ায় বেশকিছু মামলার এমসি পাচ্ছেন না তারা। তাদের অভিযোগ, প্রতি মামলার এমসি বাবদ সর্বনিম্ন ৫০০ টাকা দিতে হয়। তার চাহিদা মতো টাকা দিতে হয়। অনেক সময় টাকা না দিলে এমসি দিতে গড়িমসি করেন তিনি।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, আসলামের অর্থ বাণিজ্য আর খামখেয়ালির কারণে আদালতে মামলার জট লেগে গেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার বলেন, হাসপাতালের এমসির জন্য পুলিশ কর্মকর্তাদের অহরহ হয়রানির শিকার হতে হচ্ছে। এ মুহূর্তে যশোরের ৯টি থানার কতগুলো মামলার এমসি জমা আছে- তা বলা যাচ্ছে না। তবে, পরিমাণ অনেক।

অভিযোগ রয়েছে, হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ রতন সরকার টাকা ছাড়া পুলিশ কেসের রোগীর নির্ভুল সনদ দিতে চান না। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের দু’টি গুরুত্বপূর্ণ বিভাগ স্টোর ও ফার্মেসি প্রধানের দায়িত্বে রয়েছেন। আর এসব বিভাগ থেকে তিনি অনৈতিক পন্থায় অর্থ উপার্জন করছেন।

নামপ্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, জরুরি বিভাগে যেসব পুলিশ কেসের রোগী ভর্তি হয় তার অধিকাংশই ইচ্ছা করে নাম ভুল লেখা হয়। হত্যা,আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা, ছুরিকাঘাতের মতো রোগী হাসপাতালে ভর্তি হলে রতন সরকারের পোয়াবারো। তিনি ইচ্ছে করে এসব রোগীর নাম বা ঠিকানা ভুল লিখে দেন। পরে মোটা অংকের টাকা দিলে সংশোধন হয়, না দিলে হয় না।

যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা আকতারুজ্জামান বলেন, “১৭ জুলাই আমার ভাই ইন্তাজুল মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। ওইদিন রাতেই তাকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করে। দুঃখের বিষয় হলো ভাইয়ের নাম ইন্তাজুল বলার পরেও জরুরি বিভাগ থেকে ইমদাদুল লেখা হয়। নাম ঠিক করাতে জরুরি বিভাগের ইনচার্জ রতন সরকার লোক মারফত ৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি সাফ জানিয়ে দেন, ‘নাম সংশোধন হবে না। যা খুশি তাই করতে পারেন।’ পরে নাম সংশোধন করতে সুপার স্যারের কাছে আবেদন করায় তিনি লিখিত অনুমতি দেন। কিন্তু রতন সরকার আমাকে দিনের পর দিন ঘুরাচ্ছেন।”

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, ‘নাম, ঠিক না হওয়া পর্যন্ত আমার কিছুই করার থাকে না।’

যশোর কোতোয়ালি থানার একাধিক পুলিশ কর্মকর্তার অভিযোগ, পুলিশ হয়েও তার কাছে হয়রানির শিকার হচ্ছে। সাধারণ মানুষের কী হতে পারে তা ভাবাই যায় না।

জানতে চাইলে আসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এমসি আমি কেবল ডিসপাস করি। এছাড়া আমার কোনও দায়িত্ব নেই। ডাক্তাররা এমসি দিলেই আমি তা দিয়ে দেই।’

এমসি দিতে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে রতন সরকার বলেন, ‘আমাকে তিনটি নয়, দু’টি বিভাগের দায়িত্বে রেখেছেন কর্তৃপক্ষ। এতে সাংবাদিকদের সমস্যা কী ?’

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, ‘আসলাম অর্থবাণিজ্য করেন কিনা আমার জানা নেই। তবে,এমসি নিয়ে টালবাহানার অভিযোগ পেয়েছি। দোষ শুধু তার একার নয়। পোস্টমর্টেম রিপোর্ট প্রদানের সঙ্গে সম্পৃক্ত ডাক্তারদের কারণেও এমসি দিতে দেরি হয়।’

রতন সরকারের বিষয়ে তিনি বলেন, ‘অর্থ বাণিজ্যসহ আনীত অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম