গাংনীতে চার মাদক বিক্রেতা আটক, ট্রাক জব্দ

মেহেরপুর প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৮

ফেনসিডিলসহ আটক চার জন মেহেরপুরের গাংনীতে ৪৬০ বোতল ফেনসিডিলসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে তাদেরকে আটক ও মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আটকরা হলো, রাজশাহীর বাঘা উপজেলার নুরু সরদারের ছেলে ট্রাকের চালক রাজিব সরদার, মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের জামরুল ইসলামের ছেলে টিপু, একই গ্রামের সদর আলীর ছেলে স্বপন ও আয়ুব আলীর ছেলে আবেদ।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মাদক বিক্রেতারা ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের একটি টিম আকুবপুর এলাকায় অবস্থান নেয়। তারা যানবাহনে তল্লাশি চালায়। তখন ট্রাকে (কুষ্টিয়া ট- ১১- ২০০৯) তল্লাশিকালে চালকের টুল বক্সে তিনটি বস্তায় রাখা ৪৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ট্রাকটি জব্দ ও চার জনকে আটক করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম