সাতক্ষীরার শ্যামনগরের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। নাম ও পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে।








