ধর্ষণ মামলায় জামিন পেলো কর কমিশনারের ছেলে শিঞ্জন

খুলনা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯

শিঞ্জন রায় সহপাঠীর করা ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন খুলনার কর কমিশনারের ছেলে শিঞ্জন রায়। গ্রেফতারের ২৩ দিনের মাথায় আদালত রবিবার (৮ সেপ্টেম্বর) তার জামিন আবেদন মঞ্জুর করেন। খুলনার মহানগর ও দায়রা জজ শহীদুল ইসলাম এ জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার বাদী সহপাঠী আদালতে হাজির হয়ে শিঞ্জনের জামিনে তার আপত্তি নেই বলে লিখিত অঙ্গীকারনামা দেওয়ায় পর জামিন মঞ্জুর করেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী এম এম মুজিবুর রহমান বলেন, মামলায় পুলিশের প্রতিবেদন আদালতে দাখিল না হওয়া পর্যন্ত শিঞ্জনকে জামিন দেওয়া হয়েছে। আইনজীবীরা জানান, রবিবার জামিন শুনানিকালে মামলার বাদী জামিন দিলে তার আপত্তি নেই লিখিতভাবে আদালতকে জানালে বিচারক জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের অপর আইনজীবী অ্যাডভোকেট রজব আলী জানান, রবিবার মামলার জামিন শুনানির ধার্য দিনে আদালতে শিঞ্জনের অনুপস্থিতিতে জামিনের শুনানি শুরু হয়। এ সময় মামলার বাদী ওই ছাত্রী আদালতে উপস্থিত হয়ে লিখিতভাবে জানায়, জামিন দিলে তার কোনও আপত্তি নেই।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, জামিন দেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে। এ বিষয়টি নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা তৌহিদুর রহমান তাকে কিছু জানাননি। তিনি তদন্ত কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, আদালতের নির্দেশে আসামি ও ভিকটিমের ডিএন টেস্টের জন্য শ্যাম্পল সংগ্রহ করা হয়েছে ২৬ আগস্ট। এটা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ পরীক্ষার প্রতিবেদন এখনও খুলনায় আসেনি। এ অবস্থায় জামিন হওয়া না হওয়ার সিদ্ধান্ত আদালতের হাতে। পুলিশ কেবল আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারে।

প্রসঙ্গত, ১৪ আগস্ট পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করে শিঞ্জন। ১৫ আগস্ট গভীর রাতে সহপাঠীর অভিযোগের ভিত্তিতে শিঞ্জন রায়কে আটক করা হয়। এরপর মামলা দায়েরের পর ১৬ আগস্ট বিকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ ধারায় ধর্ষণ মামলা করেন ওই ছাত্রী।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের