৪৪ মামলা প্রত্যাহারের দাবি খুলনা মহানগর বিএনপির

খুলনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৫

খুলনা খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা ৪৪টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। বিএনপির পক্ষ থেকে এগুলোকে গায়েবি মামলা দাবি এবং নির্বাচনকালীন মামলায় চার্জশিট দেওয়ার প্রতিবাদ ও দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কাছে  স্মারকলিপি দিয়ে এই প্রতিবাদ জানানো হয়েছে।

স্মারকলিপিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এত মামলা আর পেটোয়া বাহিনী দিয়ে হামলা চালিয়ে দলীয় নেতাকর্মীদের সরকার দমিয়ে রাখতে পারেনি। যার প্রমাণ বিএনপির কর্মসূচিগুলোতে সরকার পাচ্ছে। এ কারণেই সরকার এখন আবার পুলিশ লেলিয়ে দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলায় চার্জশিট দিয়ে আতঙ্ক সৃষ্টি করতে চায়। বিএনপির নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে আসন্ন পরিস্থিতিও মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। খুলনা বিএনপির সৈনিকরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামার জন্য প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে নেতারা গায়েবি ও মিথ্যা মামলার চার্জশিটসহ খুলনা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গত ১০ বছরে দায়র হওয়া ১১০টি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, শেখ মোশারেফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম