ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৩

আদালত

ঝিনাইদহে মাদক মামলায় আব্দুল জব্বার নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এমজি আযম এ রায় দেন।

দণ্ডিত আব্দুল জব্বার কালীগঞ্জ উপজেলার বারফা গ্রামের মৃত ফজর আলী বিশ্বাসের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১ সেপ্টেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আব্দুল জব্বার ও আব্দুল জলিল নামের দুইজনকে আটক করে পুলিশ। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ (রবিবার) আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার অপর আসামি আব্দুল জলিল মারা গেছেন।

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক