কুষ্টিয়ায় ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৩

কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুথি (১১) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কুষ্টিয়ার সিভিল সার্জন রওশন আরা বেগম এ তথ্য নিশ্চিত করেন। 

যুথি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের নবগাঙ্গা গ্রামের জয়নাল আলীর মেয়ে।

সিভিল সার্জন রওশন আরা বেগম জানান, গত ১৩ সেপ্টেম্বর যুথি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। কিন্তু চিকিৎসা শেষ না করেই তাকে বাড়ি নিয়ে যায় তার পরিবারের সদস্যেরা। তিনি আরও জানান, আজ (মঙ্গলবার) দুপুরে যুথিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মো. আসাদুজ্জামান জানান, আজ (মঙ্গলবার) বেলা দেড়টার দিকে যুথি নামে এক রোগীকে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিনা খাতুন ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামের রায়হান আলীর স্ত্রী।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম