‘নো হেলমেট, নো ফুয়েল’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৭

'নো হেলমেট, নো ফুয়েল' কর্মসূচির উদ্বোধন করা হচ্ছেচুয়াডাঙ্গার ফিলিং স্টেশনগুলোয় মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছে জেলা পুলিশ। হেলমেট পরে মোটরসাইকেল চালানোর বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে হেলমেট বিহীন বাইকারদের জ্বালানি সরবরাহ না করতে বলা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করে বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মোটরসাইকেল চালক ও আরোহী সামান্য দুর্ঘটনায় পড়লেই বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। এর অন্যতম কারণ হেলমেট ব্যবহার না করা। তাই দুর্ঘটনা ও ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এমন কৌশল অবলম্বন করা হয়েছে। সেইসঙ্গে জনসাধারণকে সচেতন করতেও এ উদ্যোগ কাজে লাগবে। যেসব ফিলিং স্টেশন ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিয়ম মেনে চলবে না তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম