ভারত গেলো ৮ ট্রাক ইলিশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭

ইলিশের ট্রাক যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে আটটি ট্রাকে করে সাড়ে ৩০ মেট্রিক টন ইলিশ রফতানি করা হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশ ভর্তি এসব ট্রাক প্রবেশ করে। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার মুরশিদা খাতুন এ তথ্য জানান।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, প্রতি কেজি ছয় ডলার মূল্যে এই ইলিশ রফতানি করা হচ্ছে। দুই দেশেই শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ইলিশের এই চালানটি রফতানির কথা ছিল, কিন্তু কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় আজ পাঠানো হলো।
মাছ রফতানিকারদের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের ম্যানেজার মহিতুল হক জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন হয়। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রফতানির নির্দেশনা রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম