ঢাকা কলেজের ছাত্রসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ১৫:২৬আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৫:৪৫

ঢাকা কলেজের ছাত্রসহ  ৩ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে মাদক বহনের সময় ঢাকা কলেজের এক ছাত্রসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে কোটচাদপুর উপজেলার কাগমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ঢাকা কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সোহেল রানা (২০), একই উপজেলার বাশবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে সামাউল হক (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মদনা গ্রামের আতিয়ার রহমান (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, মহেশপুর উপজেলা থেকে মাদকের একটি চালান ঢাকার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোটচাদপুর উপজেলার কাগমারী এলাকায় অভিযান চালনো হয়। এসময় সেখান থেকে সোহেল রানাকে আটক করা হয়। পরে তার কাপড়ের ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার পাশেই থাকা অপর ব্যক্তি সামাউল হককে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

অপরদিকে একই সময় জেলা সদরের হলিধানী বাজার এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আতিয়ার রহমান নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটক ঢাকা কলেজের ছাত্র সোহেল রানা নিজেকে ফ্রিল্যান্স সাংবাদিক পরিচয় দিয়ে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় ফেনসিডিল এনে ঢাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী