পেঁয়াজের মূল্যে কারসাজি করায় ৬৫ হাজার টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ২২:৪৮আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ২২:৫০

ভ্রাম্যমাণ আদালতের অভিযান খুলনায় পেঁয়াজের মূল্যে কারসাজি করার দায়ে একটি আড়ত ও তিনটি খুচরা দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সেটু কুমার বড়ুয়া এই জরিমানা করেন। বুধবার (২ অক্টোবর) মহানগরীর কদমতলা স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী জানান, প্রথমে কদমতলা স্টেশন রোডে মেসার্স বাগদাদ ট্রেডিংয়ে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। সেখানে পাইকারিতে প্রতি কেজি ৬৭ টাকা দরে কিনে ৮০ টাকায় বিক্রির সত্যতা পাওয়া যায়। কেজিতে ১৩ টাকাই বেশি নেয় প্রতিষ্ঠানটি। অতিরিক্ত মুনাফা লাভের অপরাধে মেসার্স বাগদাদ ট্রেডিংকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে মালিককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর ময়লাপোতা খুচরা সন্ধ্যা বাজারে গিয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখানে খুচরা বিক্রেতারা ৮০ টাকায় কিনে বিক্রি করছেন ১০০ থেকে ১১০ টাকা দরে। কেউ পাইকারিতে কেজিতে ৭৬ টাকায় কিনে খুচরা বিক্রেতাদের কাছে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি করছিলেন। সেখানে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলো- সন্ধ্যা বাজারে খুচরা বিক্রেতাদের মধ্যে কৃষ্ণকান্ত বাইনের ছেলে পরিতোষ বাইন, আজিজের ছেলে আবদুর রব ও মৃত আব্দুল খায়েরের ছেলে ইখতিয়ার।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম