স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ১৬:৪৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৭:৫০

জনি কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তার নাম জনি (২৮)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

জনি সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের বকুলের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ মে সন্ধ্যায় জনি স্ত্রী জোনাকী খাতুনকে (১৯) বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দিতে বলে। এতে রাজি না হওয়ায় জোনাকীকে নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারালে জনি স্ত্রীর গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় জোনাকীর মা আসমা খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পিপি মেহেদী হাসান জানান, আসামি জনির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামির মৃত্যুদণ্ডাদেশসহ এক লাখ টাকা জরিমানা করেন। এছাড়া আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলাম করে প্রাপ্ত টাকা ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম