ক্যাসিনোর দায় বিএনপি এড়াতে পারে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১৪:৪২আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৪:৫৩

নিজ বাস ভবনে সাংবদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ক্যাসিনোর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই। তবে সংশ্লিষ্টতা খুঁজলে বিএনপি এর দায় এড়াতে পারে না। ক্যাসিনোর সঙ্গে জড়িতরা আওয়ামী লীগের হলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ক্যাসিনোর সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও অন্য দলের লোকও আছে। তবে গ্রেফতার লোকমান খালেদা জিয়ার ঘনিষ্ঠ জন। মির্জা আব্বাসের হাতে জিকে শামীমের উত্থান। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ বিএনপির আরও দুই-একজন নেতাকে জিকে শামীম মাসোহারা দিতেন।’

তিনি বলেন, ‘বিএনপি এসব দায় এড়াতে পারবে না। যারা ক্যাসিনোর সঙ্গে আওয়ামী লীগকে জড়াতে চান তারা আসলে দেওলিয়া। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলার কিছু খুঁজে পাচ্ছেন না। আমাদের প্রধানমন্ত্রী সব ধরণের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া কারাগার থেকে বের হোক তা বিএনপির নেতারাই চান না। গত চার মাস ধরে তার আইনজীবী মুভ করেন না। বিএনপি আসলে তাকে কারাগারে রেখে মুক্তির জন্য আন্দোলনের নাটক করে অপরাজনীতির চেষ্টা করছে। ’

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম