গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা, আহত ২

বাগেরহাট প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৪:০১আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৪:০১

বাগেরহাট বাগেরহাটে দিনদুপুরে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুই জন আহত হন। রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া-শ্যামবাগাত নামক স্থানে এই ঘটনা ঘটে।
আহত দুই জনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের নেয়ামত শেখ (৩৮) এবং সদর উপজেলার রণজিৎপুর গ্রামের বিদ্যুৎ দাস ওরফে রাঁধা।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের রিয়া স্টোরের দুই কর্মচারী নেয়ামত শেখ ও বিদ্যুৎ দাস ১৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে কাটাখালি সাউথবাংলা ব্যাংকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর একটি মোটরসাইকেল তাদের অনুসরণ করে। এটা বুঝতে পেরে তারা দ্রুত মোটরসাইকেল চালাতে থাকে। এ সময় ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজনের শরীরে দুটি ও অপর জনের একটি গুলি লাগে। তবে তারা টাকা নিতে পারেনি।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম