সুন্দরবনের কয়রায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার বনদস্যু নিহত

খুলনা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ০৯:৩৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৩:০৫

বন্দুকযুদ্ধ

সুন্দরবনের কয়রা এলাকায় মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আমিনুর বাহিনীর প্রধান আমিনুরসহ চার দস্যু নিহত হয়েছে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সুন্দরবনের কয়রায় র‌্যাব-৬ এর একটি টিমের সঙ্গে বনদস্যু আমিনুর বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়। এতে বাহিনীপ্রধান আমিনুর ও সেকেন্ড-ইন-কমান্ড রফিকসহ চার জন বনদস্যু নিহত হয়েছে। এ সময় র‌্যাব-৬ এর দুই সদস্য আহত  হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ এর  সুত্রে জানা গেছে, নিহত আমিনুরের (৩৭) বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে, রফিকের (৩৫) বাড়ি  কয়রার মহেশ্বরীপুর গ্রামে, মনিশ সাহার (৩৪) বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে, আর আক্তারুলের (৩৪) বাড়ি খুলনার ফুলতলায়। বন্দুকযুদ্ধের পর সুন্দরবনের কয়রা খাল সংলগ্ন এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বনদস্যু আমিনুর বাহিনীর  সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর কয়রা খালে নৌকায় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা মঙ্গলবার ভোর রাতে ওই এলাকায় গিয়ে অবস্থান নেন। এক পর্যায়ে আমিনুর বাহিনীকে শনাক্ত করার পর র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় দস্যুরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। এ অবস্থায় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। অনেকক্ষণ ধরে গুলি বিনিময়ের এক পর্যায়ে দস্যুরা পিছু হটে যায়। এরপর সেখানে চার দস্যুকে গুলিবিব্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখানে তিনটি  আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদও পড়েছিল। গুলিবিদ্ধ দস্যুদের উদ্ধার করে কয়রা হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এই বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের সদস্য সৌরভ ও নাহিদ আহত হন। কয়রা হাসপাতালে তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম