যশোরে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

যশোর প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ১৩:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৩:৪৮

যশোর যশোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাকিব হোসেন (২২) নামে এক পুলিশ সদস্য। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পুলিশ যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাকিব লক্ষ্মীপুর পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা।
রাকিব জানান, যশোরের আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে তিনি সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে এস.আলম পরিবহনের বাসে আসছিলেন। রাত একটার দিকে আরিচা ফেরিঘাটে নেমে তিনি ডাব খান। এরপরে কী হয়েছে- তা তিনি বলতে পারেন না। জ্ঞান ফিরে দেখেন, তিনি হাসপাতালে। পকেটে থাকা ১০ হাজার টাকা ও একটি অ্যানড্রোয়েড মোবাইল আর পাননি তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন , ‘রাকিবকে কেউ চেতনানাশক দ্রব্য পান করিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার জ্ঞান ফিরেছে, তিনি আশঙ্কামুক্ত।’
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম