কুষ্টিয়ায় ইলেকট্রিশিয়ান আলমকে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ২৩:৪৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২৩:৪৯

কুষ্টিয়া কুষ্টিয়ায় হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে।  বৃহস্পতিবার (২৪অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দমদমা গ্রামের মিরাজ উদ্দিন বিশ্বাসের ছেলে ইয়ার আলী (৪৮), সুরুজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩) ও বাগুলাট গ্রামের নিয়ামত আলীর ছেলে রেজাউল ইসলাম। 

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে থাকলেও রেজাউল ইসলাম পলাতক রয়েছেন। এছাড়া কাজল রেখা নামে এ মামলার আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ৩ মার্চ ইলেকট্রিশিয়ান আলম শেখকে পূর্বশত্রুতার জেরে শ্বাসরোধ করে ও গলা কেটে হত্যা করে। পরদিন সকালে কুমারখালী উপজেলার বাগুলাট গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলমের স্ত্রী সবুরা খাতুন চারজনের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি আরও জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে। পলাতক আসামি রেজাউল ইসলাম সাজা আটকের দিন থেকে কার্যকর হবে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের