পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৮:৩৫আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৮:৩৮

 বাগেরহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর গ্রামের হাফিজিয়া মাদ্রাসার পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। সম্পর্কে তারা খালাতো বোন। নিহতরা হলো, খানপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম (৭) ও তার খালাতো বোন খুলনার রবিউল ইসলামের মেয়ে লুবনা আক্তার (৯)।

খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন জানান, মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের বাড়ি খুলনা জেলার রূপসায়। তিনি পরিবার নিয়ে মাদ্রাসাতেই বসবাস করেন। দুপুরে তার মেয়ে মিম ও তার খালাতো বোন লুবনা পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়।

পরে মাদ্রাসার শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এসে দুই বোনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম