দুবলার চরের রাস উৎসবে যেতে ৮ নৌপথ

মোংলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৯, ১৯:৫৮আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২০:০১




দুবলার চরের পুণ্যস্নান (ফাইল ছবি) সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পুণ্যস্নানে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াতে আটটি নৌপথ নির্ধারণ করেছে বন বিভাগ। তিন দিনব্যাপী উৎসবে অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য ১০ নভেম্বর ভোর থেকে যাত্রাপথে থাকবে বন বিভাগ, পুলিশ, বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ডের পাহারা। পুণ্যার্থীরা বন বিভাগের নির্ধারিত রাজস্ব দিয়ে বৈধ পারমিট নিয়ে দুবলার চরের উৎসবে যেতে পারবেন। এবারই প্রথম রাশ উৎসব চলাকালে পুণ্যার্থী ছাড়া অন্য কাউকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, রাশ উৎসবে যেতে অনুমোদিত আটটি নৌপথের মধ্যে ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোন আইল্যান্ড হয়ে দুবলার চরে যাওয়া যাবে। এছাড়া বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলারচর হয়ে দুবলার চর এবং শরণখোলা স্টেশন-সুপতি স্টেশন-কচিখালী-শেলারচর হয়ে দুবলার চর যাওয়া যাবে। বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলা নদী-বল নদী-পাটকোস্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর; কদমতলা থেকে ইছামতি নদী, দোবেকী হয়ে আড়পাঙ্গাসিয়া-কাগা দোবেকী হয়ে দুবলার চরে যাওয়ারও সুযোগ রয়েছে।
এছাড়া কৈখালী স্টেশন হয়ে মাদার গাং, খোপড়াখালী ভারানী, দোবেকী হয়ে আড়পাঙ্গাসিয়া-কাগাদোবেকী হয়ে; কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা-শিবসা নদী-মরজাত দিয়ে ও নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে পুণ্যার্থীরা দুবলার চরে যেতে পারবেন।

মাহমুদুল হাসান আরও জানান, পুণ্যার্থী ও দর্শনার্থীরা নির্ধারিত রুটের পছন্দ মতো একটিমাত্র পথ ব্যবহারের সুযোগ পাবেন। দিনের আলোতে চলাচল করতে হবে এবং সুন্দরবন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও পুণ্যার্থী ও দর্শনার্থীদের নৌকা, লঞ্চ বা ট্রলার নোঙর করা যাবে না। প্রতিটি নৌকা, লঞ্চ বা ট্রলারে গায়ে রঙ দিয়ে বিএলসি অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে প্রাপ্ত সনদ সঙ্গে রাখার কথা বলেন তিনি।

পরিবেশ দূষণ করে এমন সব বস্তু, শব্দযন্ত্র বাজানো, পটকা ও বাজি ফোটানো, বিস্ফোরক দ্রব্য, দেশীয় যেকোনো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র বহন থেকে যাত্রীদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক