সুন্দরবনে অনুপ্রবেশে এক সপ্তাহে ১৮৩ জন আটক, ১২ ট্রলার জব্দ

খুলনা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ১০:২৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১০:৩৫

সুন্দরবনে অনুপ্রবেশে এক সপ্তাহে ১৮৩ জন আটক, ১২ ট্রলার জব্দ

সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে বন বিভাগ পৃথক অভিযান চালিয়ে ১২টি ট্রলারসহ ১৮৩ জনকে আটক করেছে। ৫ নভেম্বর সুন্দরবনের জয়মনি এলাকা থেকে ৩টি ট্রলারসহ ৬০ জন, ১১ নভেম্বর ধানসিদ্ধির চর এলাকা থেকে ৪টি ট্রলারসহ ৪৯ জন, ১২ নভেম্বর ১টি ট্রলারসহ ১৯ জন ও  ১৩ নভেম্বর হাড়বাড়িয়া এলাকা থেকে ৪টি ট্রলারসহ ৫৫ জনকে আটক করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান জানান, রাসমেলা উপলক্ষে ৮ নভেম্বর মাছ ধরার জেলের ছদ্মবেশে ট্রলারে করে অবৈধভাবে সুন্দরবনের দুবলার চরে যায়। সেখান থেকে ফেরার পথে ১১ নভেম্বর বিকেলে বনের ধানসিদ্ধির চর এলাকা থেকে ৪৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ৪টি ট্রলার জব্দ করা হয়। একই অভিযোগে ১২ নভেম্বর সকালে বনের ভদ্রা এলাকা থেকে ১টি ট্রলারসহ বনে অনুপ্রবেশকারী আরও ১৯ জনকে আটক করা হয়। তাদের বাড়ি মোংলার বুড়িরডাঙ্গা ও চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা শাহিন কবির বলেন, ১১ নভেম্বর আটক হওয়া ৪৯ জন কোনও পাস না নিয়েই অবৈধভাবে সুন্দরবনে অনুপ্রবেশ করেছে। এছাড়া ১২ নভেম্বর আটক ব্যক্তিদের মাছ ধরার পাস পারমিট থাকলেও দুবলার চরের রাস মেলায় যাওয়ার বৈধ কোনও অনুমতি ছিল না। আটক সবাইকে সিওআর মামলার আওতায় নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর সুন্দরবনের জয়মনি এলাকা থেকে ৩টি ট্রলারসহ ৬০ জনকে আটক করা হয়েছিল। তাদেরকে একই আইনে (সিওআর) জনপ্রতি নগদ ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। এই টিমটি রাসমেলা উপলক্ষে অ্যাডভান্স হিসেবে ৪ নভেম্বর রাতে বনে ঢুকেছিল।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের