‘কর আদায়ের ফলে পরনির্ভরতা কমে আসছে’

যশোর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ১৪:৪৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৮:৩৪

যশোরে কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বপন ভট্টাচার্য কর কর্মকর্তারা সেবার মানসিকতা নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তিনি বলেন, ‘বৈদেশিক ঋণের পরিমাণ কমেছে। বিশেষ করে ঋণদাতা দেশগুলো নিজেরাই অর্থনৈতিক মন্দায় পড়েছে। এ কারণে কর আদায়ের মাধ্যমে অর্থ জোগাড় করে দেশের উন্নয়ন পরিচালিত হচ্ছে। ফলে পরনির্ভরতাও কমে গেছে। আর এর পেছনে অবদান এ দেশের খেটে খাওয়া মানুষের।’

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় যশোর শহরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত চার দিনব্যাপী কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় কর কর্মকর্তারা বাজার পরিদর্শনে গেলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যেতেন। তাদের আচরণে ভয় পেতেন। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখনকার কর কর্মকর্তারা অনেক বেশি নমনীয় ও সেবা প্রদানের মনোভাবাপন্ন।’

স্বপন ভট্টাচার্য বলেন, ‘জোর করে, আইন প্রয়োগ করে পরিপূর্ণ কর আদায় সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন। তাহলে সহজে ট্যাক্স আদায় সম্ভব হবে এবং দেশের উন্নয়ন ঘটবে।’

কর অঞ্চল খুলনার কর কমিশনার রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি ঘোষ সুজিত কুমারসহ যশোর আয়কর বিভাগের কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী বেলুন ও কবুতর উড়িয়ে কর মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর যশোরের করদাতারা মেলায় দেওয়া স্টলে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন।

মেলায় প্রথম দিনে কর প্রদানে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম