‘কিছু পরগাছা, হাইব্রিড আওয়ামী লীগে আশ্রয় নিয়েছে’

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১৮:৪৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৯:৩৪

‘কিছু পরগাছা, হাইব্রিড আওয়ামী লীগে আশ্রয় নিয়েছে’ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘কিছু পরগাছা, হাইব্রিড আওয়ামী লীগে আশ্রয় নিয়েছে। এরা আওয়ামী লীগের সম্পদ নয়, বন্ধু নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীও নয়। এই রাজনীতি শেখ হাসিনা আমাদের শেখাননি। একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল করা আমাদের সবার কর্তব্য।’

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভুষণ হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘বাংলাদেশের মানুষের মুখে আস্তে আস্তে হাসি ফুটছে। যে হাসির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব এক যুগের বেশি, ১৪ বছর কারাগারে কাটিয়েছেন। সেই হাসি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফুটছে।’

আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, ‘নেত্রী কাজ ছাড়া কিছুই বোঝেন না। তার দফতরে কোনও ফাইল পড়ে থাকে না। শুধু তা-ই নয়, তিনি তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মীর খবর রাখেন।’

তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণ এবং কর্মীদের মূল্যায়ন করতে শেখেন। সাধারণ জনগণ ও কর্মীদের অবদানের কথা যে নেতা যত বেশি মনে রাখবেন এবং স্বীকার করবেন, ততবেশি নেতার নেতৃত্ব বিকশিত হবে, জনপ্রিয়তা বাড়বে।’

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চলসহ অনেকেই বক্তব্য রাখেন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম