ছিনতাইয়ের সময় আ.লীগ নেত্রীর ছেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৯, ১৪:১৪আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৪:৩৬

ছিনতাইয়ের সময় আ.লীগ নেত্রীর ছেলে আটক সাতক্ষীরায় ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎস্না আরার ছেলে আবরার জাহিন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সদর উপজেলার দহাকুলা মোড়ে ছিনতাই করে পালানোর সময় তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। জাহিন সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার আবু জাফরের ছেলে।

সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ধুলিহর ইউনিয়নের বয়ারবাতান এলাকার নিরঞ্জন মিস্ত্রির ছেলে সাগর রামচন্দ্রপুর ও দহাকুলার মধ্যবর্তী স্থানে মোবাইলে ছবি দেখছিলেন। এমন সময় দ্রুত গতিতে একটি পালসার মোটরসাইকেল চালিয়ে উড়ন্ত স্টাইলে সাগরের হাত থেকে ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন জাহিন। এ সময় সাগরের চিৎকারে স্থানীয়রা মোটরসাইকেল থামিয়ে তাকে আটক করে। পরে তাকে পুলিশে দেয় স্থানীয়রা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আবরার জাহিনের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি