বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের ফের বৈঠক সকাল ৯টায়

খুলনা প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৯, ০৭:৪৮আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৭:৫৯

বাস ধর্মঘট ঢাকায় বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের বৈঠক শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টায় ফের শুরু হবে। এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শুরু হওয়া বৈঠকটি বিকালে কোনও সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়।

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে চলমান পরিবহন ধর্মঘটের বিষয়ে করণীয় ঠিক করতে এই বৈঠকের আয়োজন করা হয়। খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী নূরুল ইসলাম বেবী এসব তথ্য জানান।
কাজী নূরুল ইসলাম বেবী বলেন, ‘আমরা ঢাকায় ফেডারেশনের বৈঠকে সড়ক পরিবহনের নতুন আইনটি সম্পর্কে আলোচনা করছি। আইনের মধ্যে চার পাঁচটি ধারা সংশোধন করা প্রয়োজন হবে। বাতিলের কথা আমরা বলছি না। এই সংশোধনের জন্য কী করা প্রয়োজন, তা নিয়ে আলোচনা করছি।’
তিনি বলেন, ‘খুলনায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর আমরা চালকদের অনুরোধ করেছি, গাড়ি চালাতে। পায়ে ধরিনি, কিন্তু তার চেয়েও বেশি করেছি। কিন্তু চালকরা আমাদের কথা শোনেননি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, চালকরা এটা করে ভুল করছেন। আন্দোলন যদি করতেই হয়, ফেডারেশন থেকে ঘোষণা দিয়ে কঠোরভাবে করা সমীচীন।’
খুলনা-ঢাকা রুটের সুন্দরবন পরিবহনের চালক সফিয়ার মিয়া জানান, চালক আর জনতা আলাদা কিছু নয়। চালকরাও এ দেশের নাগরিক। আর নাগরিকদের কথা বলে চালকদের দমন নিপীড়নের আইন হবে—এই নীতি ঠিক না। আপ-ডাউন একটি ট্রিপ দিয়ে এক থেকে দেড় হাজার টাকা সম্মানি পান একজন চালক। আর আইনের বেড়াজালে পড়ে অন্যায়ভাবে তিনি ৫ লাখ টাকা জরিমানার কবলে পড়বেন, এটা দেশের নাগরিক হিসেবে কারও কাম্য নয়। তাই চালকরা গাড়ি চালানো থেকে বিরত রয়েছেন। জনগণকে এটা উপলব্ধি করতে হবে। চালকদের স্বার্থে জনতাকে দুর্ভোগটুকু সহ্য করা উচিত।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা থেকে বাস চলাচল শুরু হয়নি। চালকরা ধর্মঘট অব্যাহত রেখেছেন। আর ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা দূরপাল্লার বাস সন্ধ্যার পর থেকেই দু-একটি করে খুলনায় ঢুকতে শুরু করেছে। কিন্তু খুলনা থেকে বাস চলাচল এখনও শুরু হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম