খুলনা বার সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নিরঙ্কুশ জয়

খুলনা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ১১:০২আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৬:০১

নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৪টি পদের মধ্যে এ পরিষদের মনোনীত প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টিতে জয়লাভ করেছে। আর সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা পেয়েছেন চারটি পদ। 

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম মহসীন ভোট গণনা শেষে সোমবার (২৫ নভেম্বর) ভোররাতে এ ফল ঘোষণা করেন। নির্বাচনে বিজয়ীরা হলেন—বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোট মো. সাইফুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৬৮৫টি। সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, ভোট পেয়েছেন ৬২৭টি। এছাড়া, যুগ্ম সম্পাদক এ কে এম আবু নিক্সন (৬৬৩), পাঠাগার সম্পাদক শেখ আশরাফ আলী পাপ্পু (৭১৩), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আনোয়ারা মমতাজ আন্না (৬১৮), সদস্য আলমগীর বিশ্বাস (৫৮৮), মো. আইউব হোসেন (৬৬৪), উল্লাস কর বৈরাগী (৬১৮), শাম্মি আকতার (৬১৯), শেখ আবু বক্কার সিদ্দীক নাঈম (৬১৯)।

আর সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন—সহ-সভাপতি মো. আওছাফুর রহমান (৬৪৮), মো. মোশারফ হোসেন (৫৯১), সদস্য আছাদ আলী সরদার (৬৬৪) ও রুবাইয়া মাহরু (৬৩১)।

উল্লেখ্য, রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত সমিতির ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট এক হাজার ৩৯১ জন ভোটারের মধ্যে এক হাজার ২৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে তিনটি ভোট বাতিল করেন নির্বাচন পরিচালনা কমিটি। সন্ধ্যার পর থেকে শুরু হয় ভোট গণনা। গণনা শেষে সোমবার ভোররাতে এ ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৪টি পদে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন দুটি প্যানেলে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম