ডেঙ্গুতে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

খুলনা ও গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৯, ১৪:৫৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৬:০৭

স্বেচ্ছাসেবক লীগ নেতা যুবক আল মামুন আলম (৪২)

ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন গোপালগঞ্জের যুবক আল মামুন আলম (৪২) রবিবার রাত পৌনে ১২টার দিকে মারা গেছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার শোক্তাইল ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। তার বাবার নাম মৃত দাউদ আলী। 

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামুন আলমকে গত রবিবার রাতে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিভিন্ন রোগ ছিল। ডেঙ্গু শক অবস্থায় তাকে এখানে আনা হয়। রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

এ নিয়ে ১ জুলাই থেকে এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহসিন উদ্দিন শিকদার বলেছেন, আলম শোক্তাইল ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী