কুষ্টিয়ার মিরপুরে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের উপজেলা পরিষদ চেয়ারম্যান রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। মিরপুর থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মিরপুর পৌরসভার ওয়াপদা ক্যানেল পাড়ার ওহাবের ছেলে হামিদুল ইসলাম (৫৪)। আরেকজনের পরিচয় মেলেনি। আহত ডলি খাতুন (৪৫)সদর উপজেলার ত্রিমোহনী এলাকার বাসিন্দা।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আবুল কালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা কোরবান এন্টারপ্রাইজের একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন অটোরিকশার আরেক যাত্রী। খরব পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।








