ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

বাগেরহাট প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:১৪

ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে কাদের হাওলাদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে ১১৫ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি শেখ মাইনুল ইসলাম এ কথা জানান।

আটক কাদের হাওলাদার পুটিখালী গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে এবং পুটিখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি শেখ মাইনুল ইসলাম বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদারের নেতৃত্বে একটি দল ছদ্দবেশে কাদের হাওলাদারের কাছে যায়। ওই সময় তিনি টাকা নিয়ে ইয়াবা বের করে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন।’

এ বিষয়ে পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের বলেন, ‘কাদের হাওলাদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং বখাটে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সে পুটিখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। ’

তিনি আরও জানান, ‘পুটিখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজান খানও র‌্যাবের হাতে দ্বিতীয় দফায় ইয়াবাসহ আটক হয়ে বর্তমানে জেল হাজতে আছেন। কাদের হাওলাদার মিজান খানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম