‘পেঁয়াজ না কিনলেও ছবি তুলতে ভুল করেন না ক্রেতারা’

খুলনা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:১৪

খোলা বাজারে পেঁয়াজ খুলনায় টিসিবির ট্রাকসেল ও খোলা বাজারে একই পেঁয়াজ বিক্রি হচ্ছে। কিন্তু দাম ভিন্ন। টিসিবিতে যে পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, খোলা বাজারে তা বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা। একই পেঁয়াজ দাম ভিন্ন হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ডিলাররা বলছেন, একই পেঁয়াজ আমদানিকারকরাও বাজারে এনেছেন। খুলনার বড় বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা রাসেদ আলী বলেন, ‘এই পেঁয়াজ দেখতে আপেলের চেয়েও আকর্ষণীয়। ক্রেতারা দোকানে এসে দাম শুনে না কিনলেও পেঁয়াজের সঙ্গে ছবি তুলতে ভুল করেন না।’

খুলনার বড় বাজারের ব্যবসায়ী আবু তালেব বলেন, আড়ত থেকে এনে তারা পেঁয়াজ বিক্রি করছেন। আড়ত থেকে ১২০ টাকা দরে কিনছেন। আর বিক্রি করছেন ১৪০-১৫০ টাকা দরে।

টিসিবিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে তিনি বলেন, পাঁচ দিন আগেও এ পেঁয়াজ ২২০ টাজা কেজি দরে বিক্রি করেছেন। এখন বিক্রি করছেন ১৪০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে।

ময়লাপোতা মোড়ে টিসিবির ট্রাকসেলের বিক্রেতা মোশাররফ হোসেন বলেন, টিসিবিতে তারা পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। একই পেঁয়াজ আমদানিকারকরাও এনেছেন, যা খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।

টিসিবিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে টিসিবি খুলনার কর্মকর্তা রবিউল মোর্শেদ বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করাটা জরুরি। তাই সরকারি ও বেসরকারিভাবে পেঁয়াজ আমদানি করা হয়েছে। একই পেঁয়াজ সরকার ও আমদানিকারকরা এনেছেন। তাই টিসিবি ও খোলা বাজারে এমন চিত্র দেখা যাচ্ছে। এ অবস্থায় টিসিবির পণ্য যথাযথভাবেই ক্রেতাদের হাতে যাচ্ছে। প্রতিটি ট্রাকসেলে এখন পুলিশও থাকছে। ফলে এ পেঁয়াজে কালোবাজারি হওয়ার সুযোগ নেই।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম