নড়াইলকে মাদকমুক্ত করতে চান মাশরাফি

নড়াইল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৯, ১০:২৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯

মাদকবিরোধী কনসার্ট শুরুর আগে কথা বলছেন মাশরাফি নড়াইলকে মাদকমুক্ত করার কাজ করছেন বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এজন্য তিনি নানা উদ্যোগও গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৩ ডিসেম্বর) নড়াইলে মাদকবিরোধী কনসার্টের আয়োজন করেছিলেন তিনি।

কনসার্ট শুরুর আগে মাশরাফি বলেন, ‘নড়াইলকে বাংলাদেশের প্রথম মাদকমুক্ত জেলা ঘোষণা করার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের সহযোগিতা করবেন। পুলিশ বা আমার একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়।’

মাদকবিরোধী কনসার্ট শুরুর আগে কথা বলছেন মাশরাফি তিনি বলেন, ‘যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে যা যা করা দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করে যাচ্ছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে নড়াইলকে মাদকমুক্ত জেলা করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছি। এ কনসার্ট তারই একটা অংশ। সবাই সহযোগিতা করলে অচিরেই নড়াইলকে মাদকমুক্ত করতে পারবো।’

ছাত্র ও যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করুন। অভিভাবকদের সন্তান কী করছে সেদিকে খেয়াল রাখবেন।’ পরে কনসার্টে আসা দর্শক-শ্রোতারা মাদক থেকে দূরে থাকবেন এবং এর কুফল সম্পর্কে প্রচার চালাবেন বলে শপথ নেন।

মাদকবিরোধী কনসার্টে আসা দর্শক

মাদকবিরোধী কনসার্টে গান পরিবেশন করেন রেশমী  মীর্জা, পুলক, পুতুল, এলিজা, হেমা। কনসার্টের বিশেষ আকর্ষণ ছিলেন মীরাক্কেল খ্যাত পাভেল।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের